প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
আক্কেলপুর পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী রিপন হোসেন
আক্কেলপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে মো. রিপন হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল আক্কেলপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. রিপন হোসেনকে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। দলীয় নেতারা জানান, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার বিষয় বিবেচনায় তাঁকে প্রার্থী করা হয়েছে।সম্মেলনে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।একই অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। রুকিন্দীপুর ইউনিয়নে মোতাসিম বিল্লাহ আপেল, গোপীনাথপুর ইউনিয়নে অধ্যাপক আবদুল মজিদ, তিলকপুর ইউনিয়নে হাফেজ নজরুল ইসলাম এবং সোনামুখী ইউনিয়নে সুমন রানাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান, এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রার্থী ঘোষণার পর পৌর এলাকায় রাজনৈতিক আলোচনা আরও সক্রিয় হয়ে উঠেছে। সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মধ্যেও প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত