প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকায় গ্রীল কেটে চুরি
দুপচাঁচিয়ার তালোড়া তোর এলাকায় ঘরের জানালার গ্রীল কেটে চুরি করেছে চোরেরা। রোববার (১২এপ্রিল) দিবাগত রাতে টুটুল খানের ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১লাখ ৮০হাজার টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত টুটুল খান জানান। ক্ষতিগ্রস্ত টুটুল খান বলেন, তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। তালোড়া রেললাইনের উত্তর পার্শ্বে সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজ গেট সংলগ্ন ভাড়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। এদিন তিনিসহ পরিবারের লোকজন প্রতিরাতের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে হঠাৎ শব্দ শুনতে পান। দ্রুত তিনি পাার্শ্ববর্তী ঘরে গিয়ে জানালার গ্রীল কাটা ও ট্রাংক খোলা দেখতে পান। তার ধারণা ঘটনারদিন রাত ৩টা হতে সাড়ে ৩টার মাঝে কোনো এক সময়ে চোরেরা তার ঘর থেকে একটি বাদ্য যন্ত্র অক্টোপ্যাড ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১লাখ ৮০হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত