প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
আক্কেলপুরে উদয়ন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উদয়ন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার সকালে মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ মাঠে এ খেলার আয়োজন করেন উদয়ন ক্রিয়া চক্র। এতে ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জমে ওঠে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন ক্রীড়া চক্রের সভাপতি মোঃ আমিনুর রশিদ ইকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহিন হোসেনসহ অন্যান্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি চৌধুরী, মিডিয়া ও নতুন জীবন মার্কেটিং বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুল হক, কোষাধ্যক্ষ মোঃ সোহাগ, সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম শোভন এবং ক্রীড়াচক্রের সম্মানিত সদস্যবৃন্দ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম চপল ও বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু।বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলোর মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং খেলোয়াড়দের সাফল্য কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত