প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, আর সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ কর্মকর্তা জাহানুর আলী জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামের দুই কিশোর মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে মাহিন্দ্রা গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক দুই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত