প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃ*ত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ (৮) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৬ এপ্রিল) দুপুরে পৌর এলাকার জেকে কলেজ মাস্টারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুর রউফ ওই এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে এবং স্থানীয় শাপলা কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী সহপাঠী সাহানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বনবিভাগের একটি পুকুরে গোসল করতে যায় রউফ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে সাহান দ্রুত তার মাকে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত