প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
চরফ্যাশনে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র চরফ্যাশন অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) সকালে চরফ্যাশন পৌরসভা হল রুমে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মাসুদ হাসানের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক এডভোকেট সুমন আকন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ইয়াকুব আলী শামীম, আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক বাবুল হোসেন ।ব্যবসা উন্নয়ন সভা শেষে বীমাদাবীর চেক গ্রাহকদের হাতে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত