প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান- ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলার কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা,সৌহাদ্য চাল কলের সত্বাধিকারী মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক আইয়ুব আলী, মন্ডল চাল কলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, এনবি অটো রাইস মিল মালিক শরিফুল ইসলাম বাবু, এনএস অটো রাইস মিল মালিক নবিউল ইসলাম প্রমুখ।উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, এবার পাঁচবিবি উপজেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৯শত ১৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা দরে ৭ হাজার ১শ২৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা দরে ১ শ ৫৩ মেট্রিক টন গম করা হবে। আগামী ৩১ আগস্ট/২৬ পর্যন্ত ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে মাসুদ রানা জানান ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত