প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ধামইরহাটে মাদ্রাসা শিক্ষক দ্বারা ১০ বছরের শিশু বলাৎকারের শিকার
নওগাঁর ধামইরহাটে মাদ্রাসা শিক্ষক দ্বারা ১০ বছরের শিশু বলাৎকারের শিকারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে থানা সুত্রে জানা যায় গত ১৯ মে মঙ্গলবার ৭ নং ইসবপুর ইউনিয়নের বাদাল উলুম আশরাফিয়া থানভীয়া কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মমিনুল হক বাদাল গ্রামের আবু মুসার ছেলে রাব্বি বাবু (১০) কে আনুমানিক রাত সাড়ে ৮ টায় ওই শিক্ষক নিজ রুমে বলাৎকার করেন।পরের দিন ওই শিশু ছেলেটি তার সহপাঠীদের বিষয়টি জানালে এলাকায় জানাজানি হয়ে যায়। একপর্যায়ে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির কানে ঘটনাটি পৌঁছালে ঐ শিক্ষককে পাকড়াও করে। পরবর্তীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসী থানায় খবর দিলে কর্তব্যরত পুলিশ টিম অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করে। ভিকটিমের বাবা আবু মুসা ঢাকায় রিক্সা চালক হিসেবে কাজ করেন এবং মা গৃহ–পরিচালিকার কাজে নিযুক্ত থাকায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান বিষয়টি থানা পুলিশ জানতে পেরে দ্রুত সময়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করে। তিনি জানান মামলার প্রস্তুতি চলছে,আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত