প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
হাকিমপুর থানা পুলিশের পৃথক অভিযানে আটক ২
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার মামলা নম্বর-২৫, তারিখ ২৫ মে ২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দায়েরকৃত মামলায় ২০টি ইয়াবাসহ মোঃ আরমান আলী (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বলরামপুর এলাকার মোঃ আমিরুল ইসলামের ছেলে।এছাড়া একই তারিখে হাকিমপুর থানার মামলা নম্বর-২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দায়েরকৃত অপর একটি মামলায় ২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান বুদা (৪৯) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দেবখন্ডা এলাকার মৃত কোবাদ হোসেনের ছেলে।হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাকির হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালত, দিনাজপুরে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত