প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে নওগাঁর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১৩ জুন) নির্যাতিত গৃহবধূ মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মন্ডলসহ তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদীর সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলছিল, যা আদালতেও বিচারাধীন রয়েছে।অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) হাসিনা খাতুন উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। এর জের ধরে শুক্রবার সকালে আসামিরা তার বাড়িতে হামলা চালায়।এসময় তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাদী ও তার স্বামীকে মারধর করে বলে অভিযোগ করা হয়। পরে তাকে বাড়ির পাশে একটি ডাব গাছে বেঁধে পুড়া শরীর ও নিচের অংশে ঝালের গুড়ো মাখিয়ে নির্যাতন করা হয়। এ সময় আব্দুল মতিন মন্ডল দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে ভুক্তভোগীর মেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং হাসিনা খাতুন ও তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তদন্ত ও পুলিশ বক্তব্যঘটনার পর নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত