প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
সান্তাহারে শিশু রাকা হত্যায় বাবার মামলায় প্রতিবেশী দম্পতি সহ ৪ জন গ্রেপ্তার
সান্তাহারে ৫ বছর বয়সী রাকিকা আক্তার রাকা নামের এক শিশু নিখোঁজের ৬ ঘন্টা পর প্রতিবেশীর বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় মা*ম*লা দায়ের হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুটির বাবা রায়হান আলী বাদী হয়ে প্রতিবেশি আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগম সহ ৪ জনের বিরুদ্ধে একটি হ*ত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত প্রতিবেশী আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম এবং বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রাকিকা আক্তার রাকার মা মনিরা বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শিশুটিকে তার বাবা রায়হান ও ফুপু লিপি বেগম লালান-পালন করে আসছিল। সে স্থানীয় নূরানী ইসলামী একাডেমি মাদরাসায় শিশু শ্রেণিতে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাকা মনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০ টায় প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে রাকা মনির বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকা মনির লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত প্রতিবেশী আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা এবং বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করেছে।স্থানীয় বাসিন্দা শাহজাহান আলম স্বপন বলেন, স্বর্ণের দুল ছিনিয়ে নিতেই শিশুটিকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে লাশ ঘরের ভেতর বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের একটাই চাওয়া, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির বাবা বাদী হয়ে ৪ জনের নামে মামলাটি করেছেন। গ্রেপ্তার চারজনের মধ্যে বাবুকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত