প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
পবিত্র আশুরা ও ঈদ পূর্নমিলনী উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত
পবিত্র ১০ মহররম আশুরা উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আশুরার তাৎপর্য, শিক্ষা এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সোমবার জাকের পার্টি ছাত্রফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ আবু ইউসুফ আলী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি মোঃ আবু শরীফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট বগুড়া সাংগঠনিক বিভাগের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহরিয়ার আলম ফিরোজ । প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু শরীফ বলেন , পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার পথে অবিচল থাকা। আমাদের উচিত আশুরার আদর্শকে নিজেদের জীবন ও সমাজে বাস্তবায়ন করা। তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শাহরিয়ার আলম ফিরোজ আশুরা কেবল একটি ঐতিহাসিক ঘটনা স্মরণের দিন নয়, বরং আত্মশুদ্ধি ও আদর্শিক চেতনা ধারণেরও উপলক্ষ। যুবসমাজকে বিভ্রান্তির পথ থেকে দূরে রেখে আদর্শিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। পবিত্র আশুরার শিক্ষা আমাদের ঐক্য, সহমর্মিতা ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করে।সভাপতির বক্তব্যে মোঃ আবু ইউসুফ আলী বলেন, আশুরার প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসবে।আলোচনা সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাকের পার্টি এবং ছাত্রফ্রন্টের নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আশুরার আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত