প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
খাদ্য প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে নিয়ে সাপ্তাহিক "শীর্ষ কাগজ" নামক একটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ক্ষেতলাল উপজেলা শাখা।মঙ্গলবার (১৬ জুন) ক্ষেতলাল প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন স্বাক্ষরিত এ লিখিত প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন "শীর্ষ কাগজ" পত্রিকার ১৭তম সংখ্যায় প্রকাশিত খাদ্য প্রতিমন্ত্রীকে নিয়ে কথিত "তিন হাজার কোটি টাকা লুটপাট" শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রতিবেদনে খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। অনুমাননির্ভর ও একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতি, বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাইয়ের পরিপন্থী।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রকল্পটি ২০১৪ সালে শুরু হয়ে ২০২৫ সালে এর মেয়াদ শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওই প্রকল্পের সঙ্গে বর্তমান জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বর্তমান খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে সংগঠনটি।ক্ষেতলাল উপজেলা ছাত্রদল মনে করেন, ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। সংশ্লিষ্ট প্রতিবেদনের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তথ্য-প্রমাণ যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত