প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার হওয়া আসামি হলেন, উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন তালুকদার (৪০)।থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ক্ষেতলাল থানার মামলা নং-১৭ এবং জিআর নং-৪০/২৩-এর আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে সুমন তালুকদারকে গ্রেফতার করা হয়।পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবারই তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত