প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (২৮ জুন) ভোর ৪টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/১ এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দীপনগর গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধার হওয়া মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত