প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্তে ফের ভারতীয় এক নাগরিককে পুশইন করার চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ও এলাকাবাসীর বাঁধায় পিছু হটে বিএসএফ। শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৫ টার দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জীমনাল সীমান্ত নয়াবাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটে।বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম বিওপি হেড কোয়ার্টার আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯ এর মাঝামাঝি অবস্থানে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের বাগডোবরা ক্যাম্পের সদস্যরা ভারতীয় ০১ জন নাগরিককে বিকেল বেলা পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দলের সদস্য ও স্হানীয় জনগণ বাঁধা প্রদান করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পিছু হটে ঐ নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় । এ বিষয়ে বিজিবি আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত