প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
কাহালুতে ভ্রাম্যমান অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
আজ বুধবার ( ৮জুলাই ২০২৬)বগুড়ার কাহালু বাজারে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের মাধ্যমে গ্রাহকদের হয়রানি রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম।পরিচালিত এ অভিযানে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মেসাস আতিক স্টোর কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, বারবার ব্যবহৃত পুরোনো তেলে খাবার ভাজা এবং একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার সংরক্ষণের দায়ে আরও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত