প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে অর্ধশত গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, তাপ ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীর ভেতরে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতে পালিয়ে যায়।ভুরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।উদ্ধার করা গাঁজা গাছ ও গ্রীনহাউজের বেষ্টনী জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত