প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
গোমস্তাপুরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর কেন্দ্রীয় গোরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠনের শাখা বংপুর আল ইয়াশা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গোরস্থানের পরিবেশকে সবুজ ও মনোরম করে তুলতে বিভিন্ন প্রজাতির আমগাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ, সাধারণ সম্পাদক অবাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা তাজামুল হক, ক্যাশিয়ার লিটন আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিদুল্লাহ বলেন, "পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। আজ আমরা বংপুর কেন্দ্রীয় গোরস্থানে আমগাছ রোপণ করেছি, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের উপকারে আসবে। বংপুর আল ইয়াশা মানবসেবা সংগঠন ও এর শাখা বংপুর আল ইয়াশা যুব সংঘ মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।"কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বৃক্ষরোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত