প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ধুনটে যুবলীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার
মী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আতিকুর রহমান (৩৭) ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।বুধবার (১৫ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার উল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ।গ্রেফতার আতিকুর রহমান উপজেলার উল্লাপাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মিছিলকারীরা রিপন সেখকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত