প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
আশুলিয়ায় দুই সন্তান নিয়ে স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ থানায় জিডি
পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অটোরিকশা চালক। অভিযোগে বলা হয়, স্বামীকে কিছু না জানিয়ে দুই না বালক সন্তানকে নিয়ে বাসা থেকে চলে গেছেন তার স্ত্রী।অভিযোগকারী মোঃ হাফিজুর রহমান (৪৬)। তার বাড়ি লালমনিরহাট সদরের দক্ষিণ শিবেরকুটি গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ভাড়া থাকেন।থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২৬ বছর আগে মোছাঃ আসিয়া খাতুনের (৪২) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হাফিজুর রহমান অটোরিকশা চালান এবং তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।অভিযোগে হাফিজুর রহমান উল্লেখ করেন, গত ১ বছর ধরে তার স্ত্রী সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন এবং গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে বোঝানোর চেষ্টা করলেও তিনি কোনো কথা শোনেননি।তিনি আরও বলেন, গত ০৭ জুলাই ২০২৬ তারিখ ভোর ৬টার দিকে তিনি বাসায় থাকা অবস্থায় তার স্ত্রী ১৬ বছর বয়সী মেয়ে মোছাঃ হোসনেয়ারা ও ৮ বছর বয়সী ছেলে আহসান হাবিবকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি স্বজনদের সাথে পরামর্শ করে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন।এ বিষয়ে আশুলিয়া থানার ওসি বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত