প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পুঠিয়ায় জুলাই দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
২৪শের জূলাই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধা রাজশাহীর কৃতি সন্তান শহীদ আলী রায়হানের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুলাই দিবসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেল চারটায় মঙ্গলপাড়া জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি অধ্যাপক আব্দুল খালেক শহীদ আলী রায়হানের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং ভবিষ্যতে আর কোনো সরকার যাতে ফ্যাসিবাদের আচরণ না করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক নায়েবে আমীর অধ্যাপক মইনুল ইসলাম মাওলানা আহমাদ উল্লাহ এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, শহীদের পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ আলী রায়হান দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।আলোচনা শেষে শহীদ আলী রায়হানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত