প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন
দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই-২০২৬ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজহারুল ইসলাম।জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। বাংলাদেশ বেতার রংপুর এর সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ।এর আগে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। তারপর মেলার মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন ও স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি।প্রসঙ্গত, বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারীসহ ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত