প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
কাহালুতে টেপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন গ্রেফতার
বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হক ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। স্থানীয় জনতার সহযোগিতায় ফকিরপাড়া গ্রামের জনৈক মো. রিপনের মুদির দোকানের সামনে থেকে মো. আলমগীর হোসেন ফকির (৪০)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ফকির কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের মৃত কাজেম ফকিরের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আজ বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে কাহালু থানা সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত