প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৮ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন খান।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি সব সময় দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণেও বিজিবি নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মতো উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।মানবিক এ উদ্যোগে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃতরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্ত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত