প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতা গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালি মহেশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পালি মহেশপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৯) ও ভাতহান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩৬)। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।এছাড়া পৃথক আরেকটি অভিযানে মারপিট মামলার এজাহারনামীয় আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—পৌর এলাকার চেংগা গ্রামের মিনহাজুল ইসলাম মুন্না (২৪) ও মোহন ইসলাম (২০)।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাদের বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত