প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
কাহালুতে দুইটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫–২০২৬ অর্থবছর রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতীত) পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুইটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মোড় (আরএইচডি) থেকে সাব-রেজিস্টার অফিস পর্যন্ত সড়ক মেরামত কাজ।রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ ব্যতীত) পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাহালু ইউনিয়ন পরিষদ সদর থেকে নন্দীগ্রাম জিসি সড়ক, ভায়া ভাটগ্রাম (কাহালু অংশ) পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ।এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত