প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
চিশতী মঞ্জিলে আধ্যাত্মিক মহোৎসব উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলায় সিঙ্গারবিলের কাশিনগর চিশতী মঞ্জিলে খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতীর স্মরণে বাৎসরিক আধ্যাত্মিক মহোৎসব সফল ভাবে উদযাপন সম্পুর্ন হয়েছে। ১৭ জুলাই শুক্রবার চিশতী মঞ্জিলের পির ইমদাদুল্লাহ চিশতীর সার্বিক তত্বাবধানে কর্মসূচির মধ্যে খাজা বাবা গরিবে নেওয়াজের জীবনি আলোচনা, নাতে রাসুল সাঃ পেশ, হামদ, মিলাদ কেয়াম মুনাজাত ও তোবারক বিতরণসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।আধ্যাত্মিক মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সহ সভাপতি ভারতের দিল্লি থেকে আগত সূফী মোর্শেদ আলম চিশতী, সিঙ্গারবিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া, সূফী সাইফুল ইসলাম চিশতী, সুফি জয়নাল আবেদীন চিশতী, সূফী রাসেদ বিল্লাহ চিশতী, মুহাম্মদ সামিউল ইসলাম আজিম চিশতী, সৌরভ হোসেন আশিকি, অন্তর চিশতী, শাওন চিশতীসহ বিপুল সংখ্যক অতিথিবৃন্দ। তত্ত্বাবধানে ছিলেন সাইমন চিশতী ও সালমান চিশতী। সারারাত ব্যাপী সামা কাওয়ালীতে উপছেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত