প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন তালুকদার সবুর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার (১৯ জুলাই) দুপুরে তিনি মারা যান।নিহত শাওন তালুকদার সবুর দুপচাঁচিয়া পৌরসভার ডিমশহর গ্রামের ইনছান আলী তালুকদারের ছেলে। সোমবার (২০ জুলাই) সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে নিজ বাসার ছাদ থেকে নিচে রাখা মোটরসাইকেলটি দেখতে উঁকি দেন শাওন। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবণতি হলে জরুরি ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি অস্ত্রোপচার করা হয়। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে ১৯ জুলাই দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত