প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মবর্তমান যুগে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই আইসিটিসহ বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করে বেকার ও স্বল্প শিক্ষিত তরুণ-তরুণীরা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারেন। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এম খালেক। এতে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের জন্য এই কোর্সের মেয়াদ ট্রেড অনুযায়ী ৩ মাস ও ৬ মাস নির্ধারণ করা হয়েছে।প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে- কম্পিউটার বেসিক ও আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রিফ্রিজারেশন, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত