প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
বগুড়ায় ভেজাল খাদ্য রোধে জেলা প্রশাসনের অভিযানে জরিমানা আদায়
আজ বুধবার (২২ জুলাই) বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকায় একটি অনিবন্ধিত ও মানহীন বেকারিতে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেকারি কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বেকারিতে উৎপাদিত মানহীন ও অস্বাস্থ্যকর সকল খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত