প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
বদরগঞ্জে সাংবাদিকের সাথে এমপির মত বিনিময়
রংপুরের বদরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর- ২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ পৌর শহরের বালুয়া ভাটা প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে সাংবাদিকরা সাংসদ সামনে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা অফিস আদালত নানা অনিয়ম দুর্নীতি, মাদক ও জুয়ার বিস্তার সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করার পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নির্মুলে প্রয়োজনীয় উদ্যোগ নওয়ার নেওয়ার অঙ্গীকার করেন। মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, বদরগঞ্জ উপজেলার মানুষের চিত্র বিনোদনের স্থান খুবই কম সে ক্ষেত্রে প্রায় দুই শ বছরের ঐতিহ্যবাহী বদরগঞ্জ পশু মেলা বর্তমানে বিলুপ্তির পথে এমনকি মেলার উল্লেখিত স্থানটি বেদখল হয়ে যাচ্ছে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই মেলা টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যায় কিনা এ বিষয়ে সংসদ সদস্যর কাছে দৃষ্টি আকর্ষণ করেন তারা।বিষয়টি আমলে নিয়ে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, বদরগঞ্জ পশু মেলাটি কোন দপ্তরের আওতাধীন,সে বিষয়ে খোঁজ নিতে হবে। বিষয়টি জেনে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস আলী, বাদশা ওসমানী,আহসান হাবীব, ফারুক হোসেন নয়ন, আশরাফুল আলম, শিবলু লোহানি, শ্যামল লোহানী,আকাশ রহমান, মোস্তাফিজুর রহমান, মনির সাহা, এম এ সালাম বিশ্বাস, আজমুল হক আদিল, নজরুল ইসলাম নুরুন্নবী সহ ও জেলায় উপজেলায় কর্মরত আরো অনেকে। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির কামরুজ্জামান কবির,বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুল ইসলাম প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত