প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
গভীর রাত চারদিকে নিস্তব্ধতা। ঘুমিয়ে আছেন পরিবারের সকল নারী পুরুষ। হঠাৎ ঘরের দরজায় বিকট শব্দে ঘুম ভাঙ্গছে তাদের। উঠে দরজা খুললে কিছু বুঝার আগেই অস্ত্রে সজ্জিত ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে প্রবেশ করে। মুহুর্তে শুরু করে অস্ত্রের আঘাত।ঘরে থাকা নারীদেরকে এক কক্ষে নিয়ে বন্দী করে। পরে আঘাত করা সেই পুরুষ দুজনকে বস্তা বন্ধি করে রশি বেদে টেনে হিঁচড়ে নেওয়া হয় প্রায় এক কিলোমিটার দূরে। এসময় আহতদের চিৎকারে পাশের লোকজন ছুটে আসেন।পরে গ্রাম পুলিশ মোঃ জাহেদ তাদের উদ্ধার করে তাদের নিজ বাড়িতে পৌঁছেদেন।বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার বর্ননা করেন সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ এরশাদ(৪০)।লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্হানীয় সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে গত ১৩ জুলাই এই হামলা চালান।এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে। সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত