প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
দুপচাঁচিয়ায় কৃষি ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে কৃষি সচিব
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় তিনি তালোড়া রেলস্টেশনের পশ্চিম উত্তর পাশে নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কৃষি সচিব ইপিজেড স্থাপনের সম্ভাব্য জায়গার নকশা ও আনুষঙ্গিক কাগজপত্র খতিয়ে দেখেন।এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্ম সচিব কামরুল হাসান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) সোহেল মো. ছামসুদ্দিন ফিরোজ এবং অতিরিক্ত পরিচালক (বগুড়া অঞ্চল) আব্দুল ওয়াদুদ।এছাড়াও স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সচেতন জনগণ।পরিদর্শনকালে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে তালোড়ায় এই কৃষি ইপিজেড স্থাপিত হলে স্থানীয় এলাকার বিশাল জনগোষ্ঠীর বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। এটি এ অঞ্চলের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত