প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
এনসিপির আশুলিয়া শাখার আহবায়ক কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর শাখার অনুমোদনে আশুলিয়া থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য গঠন করা হয়েছে।রোববার (২৬ জুলাই) ঢাকা জেলা উত্তর শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে হাজী মো. মনজুরুল ইসলাম মণ্ডলকে আহ্বায়ক এবং মো. সাইফুল ইসলাম ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারা দুজনই ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আমিন, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল এবং তৌহিদ হাসান।কমিটির সদস্য সচিব করা হয়েছে মো. আকতার হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ায়েছুল্লাহ কায়সার বিনোদ।যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. ইমরান খলিফা, মো. ফরহাদ হোসেন, মো. শরিফুল ইসলাম নয়ন এবং মো. মেহেদী হাসান।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। অনুমোদনপত্রে এনসিপি ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক, সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত