প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
রংপুরের বদরগঞ্জে শাহেরবানু(৫০)নামে বিদ্যুৎস্প্ষ্ট হয়েএক গৃহবুধুর মৃত্যু হয়েছে।রবিবার (২৬ জুলাই) সকালে বদরগঞ্জ উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন মৌয়াগাছ সরকারপাড়াগ্রামে এ ঘটনা ঘটে।নিহত শাহেরবানু মৌয়াগাছ সরকারপাড়া গ্রামের মোবারক হোসেন স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘরের নতুন দেয়ালে মোটর থেকে পানি দেওয়ার সময় শাহের বানু অসাবধানবশত তারে হাত দিলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।এসময় পরিবারে লোকজন দ্রুত বদরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন।বদরগঞ্জ উপজেলা হাসপাতালে আরএম নূরে আশরাফ ছিদ্দিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা পুলিশ কে সংবাদ দিয়েছি।বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্য উপস্থিতি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত