প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
কাহালুতে ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
রবিবার সকালে বগুড়ার কাহালুতে ছেলের সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে সাফিয়া বেগম (৪৫) নামক এক মা আত্মহত্যা করেছে। কাহালু উপজেলার বীরকেদার চক মাহমুদপুর গ্রামে ছেলের সাথে অভিমান করে মা সাফিয়া বেগম সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন জানতে পেরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে দুপচাঁচিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাফিয়া বেগম মারা যান। মৃত সাফিয়া বেগম কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার চক মাহমুদপুর গ্রামের মহব্বত আলীর স্ত্রী। কাহালু থানা পুলিশ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত