প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
ক্ষেতলালের মানসিক ভারসাম্যহীন ফুলবর সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের উত্তর বিনাই নিবাসী মানসিক ভারসাম্যহীন ফুলবর রহমান (৬০) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় নিহত হয়েছে। জানা গেছে,সোমবার ২৭ জুলাই ভোর ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরবাগড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। এতে মাথাসহ শরীরের বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, "খবর পেয়ে এসআই আরব আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে তার ফিঙ্গার টেস্টের মাধ্যমে প্রাথমিকভাবে নিহত ফুলবর রহমানের পরিচয় সনাক্ত হয় এবং থানা পুলিশ তার গ্রামের ঠিকানায় খবর পাঠান "ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান, রায়গঞ্জ থানা পুলিশ পরিচয় নিশ্চিতের জন্য আমাদের থানায় মেসেজ পাঠালে আমি উত্তর বিনাই পুলিশ পাঠিয়ে পরিচয় সনাক্ত করে দ্রুত পরিবারের কাছে লাশ ফেরতের সুপারিশ জানিয়েছি। উল্লেখ্য মানসিক ভারসাম্যহীন ফুলবর মাস দুয়েক আগে আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এর আগে স্বাভাবিক জীবনে ফুলবর হাটে বাজারে মিষ্টির ব্যবসা করতেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত