প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
পাঁচবিবিতে ফাইনাল এলবিপি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাদক মুক্ত ও যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে হিষ্টি ক্রীয়েটস-এর আয়োজনে এল,বি,পি জুনিয়র ফুটবল লীগ সিজন-১ -২০২৬-এর ফাইনাল খেলা ২৮ জুলাই মঙ্গলবার উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে মোট ৬টি টিম খেলায় অংশগ্রহণ করে। পরে বিকেলে এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও দশম শ্রেণী একাদশ ফাইনাল খেলায় মোকাবেলা করে।। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারলে রেফারি ট্রাইবেকার দেয়। এ ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে অষ্টম শ্রেণি একাদশকে পরাজিত করে দশম শ্রেণী একাদশ চ্যাম্পিয়ন হয়।সন্ধায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি তৌসিফ আহমেদ। সেক্রেটারি রিফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ী এবং রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্পূর্ণ টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনা করেন, আয়োজক কমিটির তৌসিফ,তাসিন,তানজিম, ফাহাদ ও রিফাত। মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে গেলে খেলাধুলার অপরিহার্য কিন্তু পড়া লেখা বাদ দিয়ে নয়। এরকম আয়োজনে তোমরা সব সময় আমাকে পাশে পাবে। আমি আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করে যাব।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত