প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
নিয়ামতপুর এলাকাবাসী একশতে একশ বগুড়া না,রাজশাহী বিভাগ হ্যাঁ
নিয়ামতপুর উপজেলা সাধারণ মানুষঐতিহ্যগত ও মানসিকভাবে রাজশাহী বিভাগেই থাকতে চান। প্রস্তাবিত নতুন বগুড়া বিভাগের সিদ্ধান্তে নওগাঁকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমত অনুযায়ী এখানকার মানুষ পুরনো রাজশাহী বিভাগের সাথেই নিজেদের সম্পৃক্ত রাখতে বেশি আগ্রহী।রাজশাহী অঞ্চল ও নিয়ামতপুর উপজেলা একই বরেন্দ্রভূমিতে অবস্থিত থাকার কারণে, এ অঞ্চলের লোকজনের জীবনযাত্রা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।সাধারণ লোকজনের মনে হয় তাদের পছন্দের শহর রাজশাহীর লোকজন সাদামাটা ও সহজ সরল। দীর্ঘদিনের আঞ্চলিক পরিচয় বিসর্জন দিয়ে নতুন কোনো প্রশাসনিক কাঠামোর অধীনে যেতে নারাজ।জনমত জরিপ ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নওগাঁবাসীকে বাদ দিয়ে বা তাদের মতামত না নিয়ে জেলাটিকে প্রস্তাবিত বগুড়া বিভাগে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত