প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালা
রাজশাহী: কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা, বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম আরও কার্যকর করতে রাজশাহীতে জেল সুপারদের জন্য ‘Leadership Development Training’ শীর্ষক কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।এতে দেশের বিভিন্ন জেলার জেল সুপাররা অংশ নিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সংকট মোকাবিলায় সমন্বিত কৌশল বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।বুধবার (২৯ জুলাই) সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় “কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক বিশেষ ক্লাস পরিচালনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।প্রশিক্ষণে পুলিশ কমিশনার বলেন, আধুনিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কারা ও পুলিশ বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম নির্বিঘ্ন রাখা, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং সংকটময় পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।তিনি বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে এসব কার্যক্রম পরিচালনার কৌশল তুলে ধরেন এবং ঝুঁকি মোকাবিলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপাররা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপাররা কারা ও পুলিশ বিভাগের মধ্যে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের কারা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত