প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। জব্দকৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান রোধে কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বাহিনী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত