প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
বীরগঞ্জে র্যাবের অভিযানে মাদক কারবারী গ্রেফতার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪০ মিনিটে সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. ওসমান গনি (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি করে তার গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অভিযানকালে মো. ওসমান গনি (৪৫), মো. সাকিব ইসলাম (১৯) এবং মো. আইনুল হক (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত