প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
পাঁচবিবিতে গরু বিতরণ করলেন এসডিএস
বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়। শনিবার বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো বিতরণ করা হয়।সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩'টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান লিটন সহ উপকারভোগীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত