প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
পীরগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় ১লা অগাষ্ট বেলা ১২ টায় পাওয়ার ট্রলিতে গাছের গুঁড়ি ওঠানোর সময় গুঁড়ির নিচে চাপা পড়ে আখের আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত আখের আলী উপজেলার কাবিলপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পাওয়ার ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের গুঁড়ি পাওয়ার ট্রলিতে ওঠানোর সময় হঠাৎ গুঁড়ির নিচে চাপা পড়েন আখের আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত