প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
জয়পুরহাটে বিভিন্ন দাবীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
জুলাই অভ্যূত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগষ্ট) বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতেে আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও জেলা অফিস সেক্রেটারী মাওঃ আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত