প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. রিপন হোসেন নির্বাচিত হয়েছেন।সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. রিপন হোসেন বলেন, “আপনাদের দেওয়া আস্থা ও বিশ্বাস আমার জন্য অত্যন্ত সম্মানের। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা কাজে লাগানোর চেষ্টা করব।”তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন এবং বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত