প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
মির্জাপুরে লোডশেডিংয়েও পল্লী বিদ্যুতের ভুঁতড়ে বিল! বিপাকে হাজার গ্রাহক
টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র লোড শেডিংয়ের মধ্যেও ভুঁতড়ে বিলে চরম বিপাকে পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। ভুঁতড়ে বিলে পল্লী বিদ্যুৎ বিভাগ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বিক্ষুব্দ গ্রাহকরা কয়েক দফা পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও স্বারকলিপি প্রদান করলেও গ্রাহকদের বিদ্যুৎ বিল কমানো হচ্ছে না। এক দিকে তীব্র লোডশেডিং অপর দিকে ভুঁততে বিলে হিশেহারা এই উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক। একটি ডিজিটাল মিটারের বিপরীতে গ্রাহককে দেড় থেকে দুই গুন এবং কোন কোন গ্রাহককে চার থেকে পাঁচগুন পর্যন্ত ভুয়া বিল ধরিয়ে দেওয়া হচ্ছে এবং বেশী বিপাকে পরেছেন গ্রামের অসহায় মানুষ। বিল সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে গেলে কোন প্রতিকার পাচ্ছেন না এমন অভিযোগ গ্রাহকদের। রবিবার (২ আগস্ট) অনুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে মির্জাপুর উপজেলা সদরে বাওয়ারকুমারজানি এলাকায় একটি এবং গোড়াই শিল্পাঅঞ্চলের গোড়াই এলাকায় টাঙ্গাইল কটন মিলস সংলগ্ন একটিসহ দুইটি জোনাল অফিস রয়েছে। দুইটি জোনাল অফিসের অধিনে মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, রতিফপুর, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে এবং বাসাইল ও সখীপুর উপজেলার কিছু অংশে আবাসিক, ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পসহ গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় এক লাখ ৮০ হাজার। খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের পল্লী বিদ্যুতের প্রতি মিটারের গ্রাহকদের বেশী বিল ধরিয়ে দেওয়া হয়েছে। একটি মিটারের বিপরীতে একজন গ্রাহককে বিল প্রতি দেড় থেকে দুই গুন এবং কোন কোন গ্রাহককে চার থেকে পাঁচগুন পর্যন্ত অতিরিক্ত ভুয়া বিল ধরিয়ে দেওয়া হয়েছে। ভাতগ্রাম এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, মির্জাপুর পৌরসভার কলেজ রোডের ব্যবসায়ী প্রদীপ বণিক, ব্যবসায়ী রেফাজ মিয়াসহ এলাকার অন্তত ৪০-৫০ জন গ্রাহক অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারী মার্চ এপ্রিল, মে ও জুন মাসে তাদের মিটারে ৭-৮ গুন বেশী বিল দেওয়া হয়েছে। তাদের অভিােযগ গত তিন চার মাস ধরে চলছে তীব্র লোড শেডিং। গড়ে ৬-৭ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না। তার উপর বিল দেওয়া হয়েছে অতিরিক্ত বিল। তারা এটা মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ জুন মাস এলেই জুন ক্লোজিংয়ের নামে পল্লী বিদ্যুৎ অফিসের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের কারসাজির কারনে অতিরিক্ত ভুয়া ও ভুতড়ে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। নরদানা এলাকার বাসিন্দা মো. শামীম আল মামুন ও গোড়াই এলাকার বাসিন্দা মো. শারফুল ইসলাম অভিযোগ করেন, নানা অযুহাতে তাদের মিটারের বিপরীতে ৩-৪ হাজার টাকা বিল দেওয়া হচ্ছে। এটা কি করে সম্ভব। পল্লী বিদ্যুৎ অফিসে বার বার অভিযোগ করেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তাদের মত বাছেদ মিয়া, কবির হোসেন, কাদের গনি, মতিয়ার মিয়াসহ অন্তত ৩০-৪০ জন গ্রাহক এমন অভিযোগ করেছেন। তারা আরও অভিযোগ করেছেন, তাদের নামে অতিরিক্ত ভুয়া ও ভুতড়ে বিল ধরিয়ে দেওয়া হলেও মিটারের রিডিংয়ের সঙ্গে বিল কপির মিল নেই। আর সবই হচ্ছে ডিজিটাল মিটারের নামে। তারা অভিযোগ করেন দিন রাত মিলে ৬-৭ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। লোডশেডিংয়ে জনবিজীব বিপর্যস্ত। তারউপর অতিরিক্ত বিল। এখন আর তারা পারছেন না। ডিজিটাল মিটারের নামে হচ্ছে ডিজিটাল চুরির মহোৎসব। উপজেলার দেওহাটা, গোড়াই, বহুরিয়া, তরফপুর, বানাইল ইউনিয়নের আশ্রয়ন প্রকলেল আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় পাওয়া ভবঘুরে, দিনমজুরসহ অসহায় পরিবারগুলো ভুতড়ে বিলের কারনে সবচেয়ে বেশী বিপাকে পরেছেন বলে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ প্রতিটি গ্রাহককে জিম্মি করে পল্লী বিদু্যু বিভাগ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কোন অভিযোগ নিয়ে অফিসে গেলে তাদরে নানা ভাবে হয়রানী করা হয়। পল্লী বিদ্যুৎ বিভাগের মিটার রিডার এবং অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগন এই অতিরিক্ত ভুয়া বিল তৈরীর সঙ্গে জড়িত। জুন মাস ক্লোজিং এর নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চলছে এ ঘুষ বাণিজ্য। ফলে বিপাকে পরেছেন গ্রাহকরা।এ ব্যাপারে গোড়াই শিল্পাঞ্চলের ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের অন্তত ১০ জন কর্মকর্তা অভিযোগ করেন, এক দিকে দিনে রাতে লোড শেডিং এর কারনে তাদের কোটি কোটি টাকার লোকসনা গুনতে হচ্ছে। অপর দিকে পল্লী বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত ভুয়া ও ভুঁতড়ে বিলের কারনে বিল পরিশোধ করতে তারা চরম বিপাকে পরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ইলেকট্রনিক্্রস ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের ভুয়া ও অতিরিক্ত বিলে দিশেহারা হাজার হাজার গ্রাহক এমন খবর ছড়িয়ে পরলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি বিষয়টি ব্যবস্থা নিতে বিদ্যুৎ মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিলেও টাঙ্গাইল এবং মির্জাপুরে পল্লী বিদ্যুৎ বিভাগ বিষয়টি আমলে নিচ্ছেন না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। অতিরিক্ত বিদ্যুৎ বিলের কপি নিয়ে অফিসে গেলে গ্রাহকদের নানা ভাবে হয়রানী করছে।এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-এর মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোকলেছুর রহমান ও খালিদ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মির্জাপুর উপজেলায় দুইটি জোনাল অফিসের অধিনে গ্রাহক সংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার। তারা দাবী করেছেন বিল বেশী হওয়ার কারন হচ্ছে গ্রাহকরা বেশী বিদ্যু ব্যবহার করছেন এবং বিশ^কাপ ফুটবল উপলক্ষে গ্রাহকরা বিদ্যুৎ বেশী ব্যবহার করেছেন। এছাড়া জুন মাস এলে গড় বিল আসে। ফলে প্রতিটি মিটারের বিপরীতে একটু বেশী বিল হয়েছে। কোন গ্রাহকের নামে বেশী বিল হয়েছে বলে তিনি মনে করেন অফিসে এলে বিল সংসোধন করে দেওয়া হবে। অফিসের নানা নিয়ম দুর্ণীতি ও গ্রাহকদের বিভিন্ন অভিযোগ তারা অস্বীকার করে বলেন কোন গ্রাহককে অফিসে এলে হয়রানী করা হয় না বরে তারা দাবী করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত