প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
গুরুদাসপুরে আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার গ্রেপ্তার
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টারকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার দুপুরের দিকে গুরুদাসপুর থানা পুলিশ ধারাবারিষা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে।থানা পুলিশ জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় বানচালের নিমিত্তে ২০২৫ সালের ২৮ নভেম্বর বনপাড়া-হটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটানোসহ নাশকতা করায় আব্দুল মতিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী হলেন এসআই বখতিয়ার হোসেন (নিরস্ত্র)। তদন্তকারী কর্মকর্র্তা এসআই রাকিব হোসেন এ তথ্য দেন।আব্দুল মতিনের স্ত্রী মোছা. সায়রা বেগম অভিযোগ করেন, তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, হৃদরোগে আক্রান্ত আব্দুল মতিনের হার্টে তিনটি রিং পরানো রয়েছে। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের প্ররোচনায় এ গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ওসি মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মতিনকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত