প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পোনাবালিয়া"
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন।সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সমাজসেবক মোঃ হানিফ শরীফের অর্থায়নে নির্মিত দুটি ইট সলিং রাস্তার উদ্বোধন করেন।উদ্বোধন করা রাস্তা দুটি হলো— মধ্য দেউরী বাইতুল আকসা মসজিদ সংলগ্ন রাস্তা এবং সাইক্লোন শেল্টার আল-মদিনা জামে মসজিদের সামনের ইট সলিং দ্বারা নির্মিত রাস্তা।গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।এ সময় এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, "একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক নেতৃত্বই একটি এলাকার প্রকৃত অগ্রগতির ভিত্তি। জনগণের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণ নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক পোনাবালিয়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।"তিনি আরও বলেন, "জনগণের যেকোনো সমস্যা ও দুর্যোগে আমি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব। মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার অঙ্গীকার। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি সামাজিক উন্নয়নমূলক কাজে আরও বেশি এগিয়ে আসেন, তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।"গণসংযোগকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উষ্ণ অভ্যর্থনা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে এ্যাড. মিজানুর রহমান মুবিনকে স্বাগত জানান এবং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অঙ্গীকারের প্রতি ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এ্যাড. মিজানুর রহমান মুবিনকে ঘিরে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত